শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

স্বীকৃতিসহ বেতনের দাবিতে গাইবান্ধায় প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে স্বীকৃতিসহ শতভাগ বেতন প্রদানের দাবিতে গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা গাইবান্ধায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন।

আজ ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের আহবায়ক মোছা. জাহানারা বেগম, যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য এম এ আউয়াল কবীর, প্রধান শিক্ষক আদুরী খানম, রতœা জাহান, সহকারী শিক্ষক আব্দুল হামিদ ও শরিফুল ইসলাম এবং আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, যারা পরিবারের বোঝা ছিল এখন সেই প্রতিবন্ধীদের একটু একটু করে আমরা দেশের সম্পদে পরিণত করছি। আর এই কাজটিই গত তিনবছর থেকে করে যাচ্ছে গাইবান্ধার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়গুলো। বিদ্যালয়গুলোর কল্যাণে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের অনেক উন্নয়ন হচ্ছে। কিন্তু কেবল আমাদেরই কোন উন্নয়ন হচ্ছে না। কোন প্রকার বেতনভাতাদি পাচ্ছি না। আর তাই এই বিদ্যালয়গুলোকে স্বীকৃতিসহ শিক্ষক-কর্মচারীদের শতভাগ বেতন প্রদান করতে হবে।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের হাতে তুলে দেন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

উল্লেখ্য, গাইবান্ধায় ২০১৫ সাল থেকে ১১৬টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এসব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা কোন প্রকার বেতনভাতা পাচ্ছেন না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft