1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশিসহ নিহত ৯

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৮৪ বার পড়া হয়েছে

 

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি শ্রমিকসহ ৯জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১৮ জন। বাংলাদেশ সময় শনিবার সকালে সৌদির জিজান প্রদেশের শামত্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় শনিবার সকালে জিজান থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে শামত্তা এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- নরসিংদী সদরের করিমপুর ইউনিয়নের বাউশালি গ্রামের আমীর হুসাইন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সাইফুর ইসলাম, নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদীর ইদন এবং কিশোরগঞ্জের জসিম।

জানা গেছে, গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা। জিজান থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে শামত্তা এলাকায় পেছন থেকে ওপর একটি গাড়ি ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। আর আহত বাকি সাতজনের বিভিন্ন অঙ্গহানি হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। আহত দু’তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জিজানের আল-ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতা কর্মীদের বহনকারী একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ি উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৯ জন। হতাহতরা জিজান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সামস্তা শহরে কাজ করতে যাচ্ছিলেন। হতাহতদের সবাই জিজান প্রদেশের আল-ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী।

শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দূতাবাস বন্ধ থাকায় নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে সৌদিতে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, নিহতদের সবাই বাংলাদেশি। তাদের মরদেহ জিজানের একটি মর্গে রাখা হয়েছে।

এর আগে গত বছর (২০১৭) অক্টোবর মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছিলেন। ২৪ অক্টোবর দুপুর ১২টায় সৌদির খামিজ মোশায়েত থেকে তাসলিছ আসার পথে এ দুর্ঘটনা ঘটেছিল।

নিহতরা ছিলেন- কুমিল্লা সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের মিরপুর গ্রামের সর্দার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে লিটন মিয়া (৫০) এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামের রেকল আহমদ (৪৫)।

প্রত্যক্ষদর্শী মোহম্মদ ফারুক হোসেন জানিয়েছিলেন, লিটন মূলত গাড়ির ড্রাইভার এবং রেকল আহমদ ভগ্নিপতি মোতালেবের মালিকাধীন হোটেল জারিফের ম্যানেজার হিসেবে চাকরি করতেন। খামিস মোশায়েত থেকে আসার সময় হাপায়ার নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতির স্টিলের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দু’জনই প্রাণ হারান।

মৃত্যুর খবরে লিটন ও রেকলের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহত রেকলের স্ত্রী ও এক ছেলে রয়েছে। ১৫ বছর ধরে তিনি প্রবাসে ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!