1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সেই পুরুষের সঙ্গে অভিনয়ে ইচ্ছুক অপু - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

সেই পুরুষের সঙ্গে অভিনয়ে ইচ্ছুক অপু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ এক দশক ধরে তিনি দাপটের সঙ্গে কাজ করে আসছেন। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনেকগুলো সুপারহিট ছবিতে। তবে গত দুই বছর ধরে নতুন কোনও ছবিতে কাজ করছেন না অপু। কারণ তিনি মা হয়েছেন। এছাড়া শাকিব খানের সঙ্গে সংসার নিয়েও কিছু জটিলতা চলছে।

কিছু দিন আগেই শাকিব তাকে তালাকের নোটিশ পাঠায়। সেই তালাক কার্যকর হতে অল্প কিছু দিন বাকি রয়েছে। একদিকে শাকিব তালাকের সিদ্ধান্তে অটল। আর অন্যদিকে অপু চাইছেন সব কিছু মেনে নিয়ে সংসার করতে। সব মিলে স্থিরতা নেই অপুর জীবনে।

এদিকে শাকিব তার তালাক নামায় যে দু’টি কারণের কথা উল্লেখ করেন, তার একটি ছিলো অপুর সঙ্গে অন্য কারোর সম্পর্ক। এই নিয়ে শাকিব একটি ইঙ্গিতও দিয়েছিলেন যে, যার সঙ্গে অপুর সম্পর্ক রয়েছে, তিনি ঢালিউডের একজন নায়ক। এরপর শোবিজ পাড়ায় রটে যায়, তরুণ চিত্রনায়ক বাপ্পী চৌধুরীই সেই পুরুষ। যদিও অপু বিশ্বাস এবং বাপ্পী দু’জনেই এই রটনাকে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

গত বছরের শেষের দিকে অপু বিশ্বাস দু’টি ছবিতে অভিনয় করবেন বলে জানান। একটি হচ্ছে ‘কাঙাল’। এতে অপুর বিপরীতে নায়ক হিসেবে থাকার কথা ডিএ তায়েবের। অন্যটি ‘কানাগলি’, যেটাতে অপুর নায়ক বাপ্পী।

সাংসারিক জীবনে ঝামেলা হওয়ার কারণে অপু অভিনয় করবেন না বলেও ইঙ্গিত দেন। দু’টি ছবি থেকেই সরে আসবেন বলে শোনা যায়। তবে বর্তমানে অপু জানিয়েছেন খানিক ভিন্ন কথা। ‘কাঙাল’ নয়, ‘কানাগলি’তে অভিনয়ের ইচ্ছা রয়েছে তার।

এরই মধ্যে নিজেকে প্রস্তুত করার কাজে ব্যস্ত সময় পার করছেন অপু। সন্তান ধারণের পর যে শারীরিক স্থূলতা এসেছে, সেটা কমাচ্ছেন। আগামী মার্চ মাসে ‘কানাগলি’ ছবির শুটিংয়ে অংশ নেবেন বলেও জানান তিনি। ছবিটি পরিচালনা করবেন রবিন খান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!