1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জে বিদ্যালয়ে তালা ঝুলিয়েছে এলাকাবাসি - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

সুন্দরগঞ্জে বিদ্যালয়ে তালা ঝুলিয়েছে এলাকাবাসি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮
  • ৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পশ্চিম বজরা কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদার রহমান কর্তৃক দ্বিতীয় শ্রেণির জনৈক ছাত্রীকে যৌন হয়রানী করায় বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসি।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান তার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার আব্দুর রশিদের মেয়েকে বিদ্যালয়ে একাকি পেয়ে যৌন হয়রানী করে। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বাবা, মা ও প্রতিবেশিদের অবগত করলে তারা ফুসে উঠে।

এ নিয়ে গতকাল বুধবার আনুমানিক বেলা ১২টার দিকে এলাকাবাসি জোট বেধে বিদ্যালয় অবরোধ করে তালা ঝুলিয়ে দেয় এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে মিছিল সহকারে ওই শিক্ষকের শাস্তির দাবিতে তার বাড়ি অবরোধ করে। অবস্থার বেগতিক দেখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের ফিরিয়ে দেয়। অদ্যাবধি শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমুলক ব্যবস্থা না নেয়ায় তালা ঝুলিয়ে দেয়। পরে তালা খুলে দিলেও এলাকাবাসি বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের উপস্থিতি বন্ধ করে দিয়েছে। এতে করে বিদ্যালয়টি শিক্ষার্থী শুণ্য হয়ে পড়েছে।

এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উক্ত শিক্ষক সাইদুর রহমান বিরুদ্ধে ইতোপূর্বেও ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ রয়েছে। তার শাস্তি হওয়া প্রয়োজন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্ত শিক্ষক সাইদার রহমান জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য বলে দাবি করে জানান, তিনি ষড়যন্ত্রের শিকার।

এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরভানু বেগম জানান, আমরা কমিটির বৈঠক করে উক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নিব।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!