1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাব্বিরকে ২০ লাখ ও তামিমকে ৫ লাখ জরিমানা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল

সাব্বিরকে ২০ লাখ ও তামিমকে ৫ লাখ জরিমানা

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জানুয়ারি, ২০১৮
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বিবিসি। এর সাথে ২০ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বাের্ড।

সাব্বিরের সাথে তামিম ইকবালকেও জরিমানা গুনতে হয়েছে। বাংলাদেশের এই ওপেনারকে ক্রিকেট মাঠের পিচ নিয়ে সমালোচনা করায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। .

সূত্রে জানা যায়, জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলা চলাকালীন দর্শক পিটিয়ে আলোচনায় আসেন তিনি। চট্টগ্রামে এমন ঘটনার পর ম্যাচ শেষে আবার অফিশিয়ালদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে। এই অভিযোগের সত্যতা পাওয়ায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জাতীয় দলের এই হার্ডহিটার ব্যাটসম্যানের বিরুদ্ধে।

সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘ম্যাচ রেফারির রিপোর্ট দেখে শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় চুক্তি থেকে সাব্বিরকে বাদ দেওয়ার। সে এখন আর আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে থাকছে না।’

সাব্বিরের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা নেই। অবশ্য তিনি ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক দলে রয়েছেন।

শৃঙ্খলাভঙ্গের কারণে এর আগেও একবার বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছিল সাব্বিরকে। ২০১৬ সালে বিপিএলে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল তাঁকে।

এ ব্যাপারে সতর্ক করে বিসিবি সভাপতি বলেন, ‘সাব্বিরের জন্য এবারই শেষ সুযোগ, যদি এমন কাজ ভবিষ্যতেও করে তাহলে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হতে পারে সে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!