1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সব কিছুতে সরকারের যোগসুত্র খোঁজেন কেন? সাংবাদিকদের কাদের - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সব কিছুতে সরকারের যোগসুত্র খোঁজেন কেন? সাংবাদিকদের কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

ডিএনসিসি উপ-নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের সঙ্গে সরকারের কোনো যোগসাজশ নেই বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, সব কিছুতে সরকারের যোগসুত্র খোঁজেন কেন।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোট ৩ মাসের জন্য হাইকোর্ট স্থগিত করা সাথে সরকারের কোন যোগসূত্র আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুনাহার চাপা প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সব কিছুতে সরকারের যোগসুত্র খোঁজেন কেন? সরকারের কোনো যোগসাজশ নেই। আমরা তো গতকাল মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছি। আজ দুই সিটির ৩৬ জন কাউন্সিলরের নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু হাইকোর্টে আদেশের কারণে আমরা তা স্থগিত করেছি।’

তিন মাস পর জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচন ঠিক হবে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এটা নির্বাচন কমিশনারের ব্যাপার। এটা নির্বাচন কমিশন জানে’

মন্ত্রী বলেন, ‘হাইকোর্টের স্থগিত আদেশ আমাদের মেনে নিতে হবে। যদি হাইকোর্টের রায় পরিবর্তন হয় তাহলে আমরা ঘোষণা করব।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সব কিছু ঠিক করে ফেলেছি। কিন্তু অন্য কোন দল তো তাদের কাউন্সিলর নাম ঠিক করতে পারেনি। শুধু মাত্র মেয়র প্রার্থীর নাম ঠিক করেছে। যেহেতু হাইকোর্ট থেকে ভোট স্থগিত করা হয়েছে তাই আমরা কাউন্সিলরদের নাম ঘোষণা করতে পারব না এখন। যদি এখন কাউন্সিলরের নাম আমরা ঘোষণা করি তাহলে হাইকোর্টের আদেশ অমান্য করা হবে।’

পরবর্তীতে প্রার্থীর কোন পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রার্থীতা আমরা দিয়েছি। যেহেতু নির্বাচন একটা তাই প্রার্থীতা এতো তাড়াতাড়ি পরিবর্তন হবে কিনা তা সময়ই বলে দিবে।’

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। একটি রিটের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ উপনির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুলও জারি করা হয়েছে।

বুধবার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের নিষ্পত্তি করে রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!