1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শেখ জামালকে হারিয়ে ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন আবাহনী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

শেখ জামালকে হারিয়ে ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন আবাহনী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নের ধারা ধরে রাখলো আবাহনী লিমিটেড। এক ম্যাচ হাতে রেখে ষষ্ঠ শিরোপা জয়ের উৎসবও সারল দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় পর্বের ম্যাচে আবাহনী ২-০ গোলে জিতে। প্রথম পর্বে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করা আবাহনী আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে শেষ ম্যাচ খেলবে। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল একই দিনে খেলবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

২৩তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আবাহনী। ডান দিক থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে সোহেল রানার বাড়ানো ক্রসে নাসিরউদ্দিন চৌধূরীর হেড কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়। চলতি লিগে এ নিয়ে ষষ্ঠ গোল করলেন এই ডিফেন্ডার।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেওয়ার সুযোগ এসেছিল আবাহনীর সামনে। কিন্তু ডান দিক থেকে সাদ উদ্দিনের বাড়ানো বল গোলরক্ষক মোহাম্মদ নাঈম ঝাঁপিয়ে পড়েও গ্লাভসে নিতে পারেননি। তবে বল সানডে চিজোবার কাছে পৌঁছানোর আগে গোলমুখ থেকে ফেরান খান মোহাম্মদ তারা।

৩৯তম মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় শেখ জামালের। ডান দিক থেকে জাভেদ খানের বাড়ানো ক্রস এক ডিফেন্ডারের গায়ে মারেন গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিং। এর আগে রাফায়েল ওডোইনও ঠিকঠাক ব্যাকহিল করতে ব্যর্থ।

প্রথমার্ধের যোগ করা সময়ে শহীদুল আলম আবাহনীর ত্রাতা। ডি-বক্সের একটু বাইরে থেকে জাভেদের নেওয়া বাঁ পায়ের শট শেষ মুহূর্তে ফিস্ট করে কর্নারের বিনিময়ে ফেরান এই গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। ৫৭তম মিনিটে একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার নেওয়া শটে বল অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের ভেতর থেকে সানডের ডান পায়ের শট বাঁক খেয়ে জালে জড়ালে জয় নিশ্চিত হয়ে যায় আবাহনীর। লিগে এ নিয়ে নবম গোল করলেন নাইজেরিয়ার এ ফরোয়ার্ড। সানডের গোলের পরই মাঠে ঢুকে পড়েন আবাহনীর সমর্থকরা।

শুক্রবার প্রথম ম্যাচে সিও জুনাপিওর একমাত্র গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারায় ব্রাদার্স ইউনিয়ন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!