1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রংপুরে মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনায় পুলিশের সভা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

রংপুর বিভাগের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে গত বছরের ডিসেম্বর মাসের গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও উক্ত সভায় রংপুর রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (এডমিন ও ইন্সপেকশন), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, রংপুর এর অতিরিক্ত ডিআইজি, মোঃ মজিদ আলী, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার ফারহাত আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম, নীলফামারীর পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আ‏হ্মদ, গাইবান্ধার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, বিপিএম-সেবা, রংপুর এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর-মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তাসহ শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট, শ্রেষ্ঠ সহকারি সাব-ইন্সপেক্টর, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ইউনিট, শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় যথাক্রমে লালমনিরহাট জেলার এ- সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, ঠাকুরগাঁও জেলার ডিবি’র এসআই মোঃ মোয়াজ্জেম উদ্দিন, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট রংপুর, লালমনিরহাট সদর থানার এএসআই মোঃ মোফাজ্জল হোসেন, রংপুর কোতোয়ালি থানার এসআই আল আমিন, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ইউনিট হিসেবে পঞ্চগড় সদর থানা, শ্রেষ্ঠ থানা হিসেবে লালমনিহাট সদর থানা নির্বাচিত হয়। এছাড়াও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুলিশ সুপার, লালমনিরহাট নির্বাচিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!