
যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) রাতে এ হামলার ঘটনায়, আরও একজন আহত হন।
পুলিশ বলছে, এখনও তারা হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। হামলাকারী ২৮ বছর বয়সী যুবক ওব্রাইন স্মিথ গুরুতর আহত, তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তার মাথায় ক্ষতচিহ্ন আছে, হত্যার পর তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থল পেনিসেলভেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পিটাসবার্গ থেকে উদ্ধার করা হয়েছে একটি এআর-১৫ রাইফেল ছাড়াও ছোট পিস্তল। নিহতরা হলেন, দুজন নারী ও দুজন পুরুষ।