1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘মাদরাসার সঙ্গে জঙ্গিবাদের কোন সম্পৃক্ততা নেই’ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

‘মাদরাসার সঙ্গে জঙ্গিবাদের কোন সম্পৃক্ততা নেই’

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইসলাম এবং মুসলমানরা কখনই জঙ্গিবাদ বিশ্বাস করে না, তাদের কেউই এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না। আমাদের দেশে কোনো জঙ্গি নেই। কারণ আমাদের দেশের মানুষ আজান পড়লেই মসজিদে যায়। আমাদের দেশের মানুষ ধর্মান্ধ নয়, কিন্তু ধর্মভীরু।

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত আলিয়া মাদরাসা শিক্ষকদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরআনকে যারা ধারণ করে তারা কখনও জঙ্গি হতে পারে না। প্রথমে বলা হতো মাদরাসা ছেলেরা জঙ্গি। কিন্তু আমি প্রথম বলেছি মাদরাসার সঙ্গে জঙ্গিবাদের কোন সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, আলেমরা জঙ্গিবাদের বিরোধিতা করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করছেন। আমি আপনাদের বলতে চাই, প্রধানমন্ত্রী আপনাদের প্রতি সহায়ক। তিনি আপনাদের ভালোবাসেন ও পছন্দ করেন। আপনাদের সব চাওয়া-পাওয়া বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আলিয়া মাদরাসার আলেমরা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেন। একটা শ্রেণি ইসলাম ও মুসলমানকে কালিমা লেপন করতে জঙ্গিবাদ সৃষ্টি করছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন প্রমুখ জনসভায় উপস্থিত রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft