1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিরোধী নেতাদের কারাগারে রেখে কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিরোধী নেতাদের কারাগারে রেখে কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

 

‘ আমাদের নেত্রী খালেদা জিয়া সপ্তাহে ৫ কর্মদিবসের মধ্যে ৩ দিন কোর্টে যাবেন। আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াবেন। এটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা দল আয়োজিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহিলা দলের পক্ষে দুস্থদের মাঝে ত্রাণ বিরতণ করেন।

বিএনপির মহাসচিব ‘আমরা বারবার বলছি, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে রেখে এদেশে কোনো নির্বাচন হবে না, সকলকে সমান সুযোগ দিতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সুতরাং আমাদের খুব পরিস্কার কথা, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এবং তাদের কারাগারে রেখে এখানে কোনো নির্বাচন হবে না। এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং জনগণ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। চালের দাম ৬০ টাকা, এই অবস্থায় সাধারণ মানুষের জীবন অত্যন্ত দুঃসহ হয়ে উঠেছে। সরকার সর্বক্ষেত্রেই ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারের এই উন্নয়ন শুধু একটি গোষ্ঠীর জন্য। যারা ধনী তারা আরো ধনী হয় এবং যারা গরীব তারা আরো গরীব হয়। আর এমন উন্নয়ন হচ্ছে যে, ঢাকার শহরে আর গাড়ি চলে না। আমরা দ্রুত এই অবস্থায় নিরসন চাই, দ্রুত একটি নির্বাচন হতে হবে। অবশ্যই সেই নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকে আমাদের সকলকে জেগে উঠতে হবে এবং সজাগ হতে হবে। যে গণতন্ত্র হারিয়ে গেছে এবং যে অধিকার আমাদের কাছ থেকে নিয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনতে হবে।

ম‌হিলা দ‌লের প্রশংসা ক‌রে বিএনপি মহাসচিব ব‌লেন, ‘প্র‌তি‌টি ক্ষে‌ত্রে ম‌হিলা দল এ‌গি‌য়ে চল‌ছে। ম‌হিলা দলই এক মাত্র সংগঠন যে তারা শত প্র‌তিকুলতার মা‌ঝেও প্র‌তি‌টি সাংগঠ‌নিক জেলা সফর করে কাউ‌ন্সিল কর‌তে পা‌রছে। এমন‌কি ঢাকায় যে সমস্ত কর্মসূ‌চি পা‌লিত হয় তা‌তেও এগিয়ে ম‌হিলা দল।’

আয়োজক জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা নেত্রী হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!