1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফারমার্স ব্যাংকে জলবায়ু তহবিলের টাকা রাখায় ক্ষুব্ধ সংসদীয় কমিটি

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
  • ৬১ বার পড়া হয়েছে

 

জলবায়ু তহবিলের প্রায় ৫০০ কোটি টাকা কেন ফারমার্স ব্যাংকের মতো লো-রেটিং ব্যাংকে রাখা হলো- তা নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি। তহবিল কর্তৃপক্ষ তাদের জবাব দিলেও সংসদীয় কমিটির কাছে তা গ্রহণযোগ্য হয়নি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই প্রশ্ন তোলা হয়। কমিটির সভাপতি হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য নবী নেওয়াজ ও মো. ইয়াসিন আলী অংশ নেন।

বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে হাছান মাহমুদ বলেন, ফারমার্স ব্যাংকের মতো একটি লো রেটিংয়ের ব্যাংকে ৫০০ কোটি টাকা কেন রাখা হলো- কমিটি সে প্রশ্ন তুলেছে।

তহবিল কর্তৃপক্ষ কমিটিকে জানিয়েছে, ফারমার্স ব্যাংক আমানতের টাকা ফেরত দেয়ার জন্য কিছু সময় চেয়েছে। তারা টাকা ফেরত দেবে। এরপর ভবিষ্যতে শুধু সুদের হার না দেখে ব্যাংকের অবস্থা দেখে এই টাকা রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠক সূত্র জানায়, জলবায়ু ট্রাস্ট ফান্ডের ১ হাজার ৩২১ কোটি টাকার বেশি জমা আছে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ফারমার্স ব্যাংকের গুলশান, মতিঝিল ও গুলশান সাউথ অ্যাভিনিউ শাখায় জমা আছে মোট ৪৯৯ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা।

ফারমার্স ব্যাংক সবচেয়ে বেশি সুদ দেয়ার কথা বলেছিল। ফারমার্স ব্যাংকের সর্বনিম্ন সুদের হার ৯ শতাংশ। কিন্তু এসব হিসাব মেয়াদোত্তীর্ণ হলেও ব্যাংক কর্তৃপক্ষ নবায়ন করতে পারছে না। তারা এই টাকা ফেরতও দিতে পারছে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!