1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রশ্নফাঁসের প্রমাণ পেলে পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁসের প্রমাণ পেলে পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার পরও প্রশ্নফাঁসের প্রমাণ পেলে সেই পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া পরীক্ষার ৩০ মিনিট আগে শিক্ষার্থীরা আসনে না বসলে তাকে অনুপস্থিত দেখানো হবে বলেও জানান তিনি। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে জাতীয় রিটরিং কমিটির সভায় একথা জানানো হয়।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের ব্যাপারে আমরা খুবই ডেসপারেট, খুবই অ্যাগ্রেসিভ। আগামী প্রজন্মের জন্য ডেসপারেট, অ্যাগ্রেসিভভাবে মোকাবেলা করতে না পারলে হবে না। এতোদিন ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে বা হলে উপস্থিতির বাধ্যবাধকতা থাকলেও প্রত্যেক শিক্ষার্থীকে ৯টা ৩০ মিনিটে সিটে বসতে হবে। সিটে না থাকলে অ্যাবসেন্স দেখাবে ইনভিজিলেটর। ৩০ মিনিট আগে উপস্থিতির বিষয়টি আরও প্রচার করতে হবে বলে জানান নাহিদ।

আর সাতদিন আগে থেকেই কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগে যা তিনদিন রাখা ছিলো। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, যদি এ রকম ঘটনা ঘটে, প্রশ্ন আগেই আউট হয়েছে, সেক্ষেত্রে সেই পরীক্ষা বাতিল হবে। এর আগে বিভিন্ন সময় প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়ে সচিব বলেন, বেশিরভাগ ক্ষেত্রে ভুয়া প্রশ্ন পাওয়া গেছে। আর ফাঁস হলেও প্রশ্ন সেট বদল করে পরীক্ষা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!