1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রধানমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখলেন গণধর্ষিতা - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ

প্রধানমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখলেন গণধর্ষিতা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

ভারতে শ্লীলতাহানি আর গণধর্ষণের ঘটনা দিনদিন বেড়েই চলেছে। রাজনৈতিক প্রভাব থাকায় দোষীরা সবাই শাস্তি পাচ্ছে না। বরং বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থার প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন উত্তর প্রদেশের এক গণধর্ষিতা। আর নিজের রক্ত দিয়েই চিঠিটি লিখেছেন ওই নারী।

চিঠিতে ওই নির্যাতিতা তরুণী লিখেছেন, ‘‌রাজনৈতিক প্রভাব থাকায় পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। মামলা তুলে নেওয়ার জন্য আমাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এর বিচার চাই। না হলে আত্মহত্যার পথ বেছে নেব।’‌

গত রোববার (২০ জানুয়ারি) এই চিঠি একসঙ্গে মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাঠিয়েছেন তরুণী।

এদিকে পুলিশ জানিয়েছে, এই গণধর্ষণের ঘটনায় গতবছর ২৪ মার্চ দিব্য পাণ্ডে ও অঙ্কিত ভার্মা নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এ মামলার যে খুব একটা অগ্রগতি হয়নি তা স্পষ্ট। কেননা ধর্ষকরা অনবরত মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, ওই তরুণীর ফেসবুকে তার ফেক প্রোফাইল তৈরি করে নোংরা ছবি পোস্ট করা হয়েছে।

গত অক্টোবরে এ নিয়ে পুলিশের কাছে ফের অভিযোগ করেন ওই নারী। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে প্রধানমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি পাঠানোর বিষয়ে পুলিস কিছু বলতে পারেনি।

সূত্র: আজকাল‌‌

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!