1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রণবকে ডি-লিট ডিগ্রি দিল চবি - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন

প্রণবকে ডি-লিট ডিগ্রি দিল চবি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি গ্রহণ করেছেন উপমহাদেশের অবিসংবাদিত রাজনীতিক, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এ ডিগ্রি গ্রহণ করেন। এর আগে নগরীর রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ থেকে বের হয়ে প্রণব মুখার্জির গাড়িবহর ক্যাম্পাসে আসে।

চবি কর্তৃপক্ষ প্রণব মুখার্জিকে ডি-লিট ডিগ্রি প্রদান উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্যশিল্পী প্রমা অবন্তীর দলের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তামরা প্রণব মুখার্জিকে স্বাগত জানান।

বিকেল ৩টার মধ্যে প্রণব মুখার্জি রাউজান পৌরসভা এলাকায় পৌঁছবেন। সেখানে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের পাশে বিপ্লবী সূর্য সেনের নামে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধ জানাবেন এবং মন্তব্য বইয়ে অনুভূতি লিখবেন। এরপর সূর্য সেনের নামে পাঠাগার উদ্বোধন ও কমপ্লেক্স ঘুরে দেখবেন। এরপর প্রণব মুখার্জি যাবেন রাউজানের নোয়াপাড়ায় সূর্য সেনের জন্মভিটায়।

সেখান থেকে সরাসরি নগরীতে ফিরে রাত ৮টায় রেডিসন ব্লু হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন। ভারতীয় সহকারী হাই কমিশন এই সুধী সমাবেশের আয়োজন করেছে। সেখানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রণব মুখার্জিকে নগরীর চাবি উপহার দেবেন।

বুধবার সকালে প্রণব মুখার্জি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বেন। যাত্রাপথে নগরীর পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব এবং পরে দামপাড়া পুলিশ লাইনে অস্ত্রাগার পরিদর্শন করার কথা রয়েছে। ওই অস্ত্রাগারটি ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় লুট করেছিলেন বিপ্লবীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!