1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রচন্ড শীতে গাইবান্ধার দরিদ্র মানুষের জীবন বিপর্যস্ত - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রচন্ড শীতে গাইবান্ধার দরিদ্র মানুষের জীবন বিপর্যস্ত

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে
ঘন কুয়াশা, উত্তরের হিমেল হাওয়া এবং কনকনে ঠান্ডায় গাইবান্ধার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি এবং সদর উপজেলার চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলো শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগের মুখে পড়েছে।
গত এক সপ্তাহ ধরে প্রচন্ড শৈত্য প্রবাহে কাহিল হয়ে পড়েছে জেলার অসহায় দরিদ্র মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নানা সমস্যা দেখা দিয়েছে। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে সূর্য। শ্রমজীবি মানুষ প্রচন্ড শীতের কারণে কাজে যেতে পারছে না। স্কুল ও কলেজে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। লোক সমাগম না থাকায় শহর ও হাট-বাজারে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ঘন কুয়াশার কারণে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনাসহ বিভিন্ন নদ-নদীতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে।
সকালের দিকে ঘন কুয়াশার কারণে সড়ক পথে যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। এছাড়া ঘন কুয়াশা ও শীতের কারণে বোরো বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রচন্ড শীতের কারণে জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে শীতজনিত রোগে প্রচুর শিশু ভর্তি হচ্ছে। একমাত্র গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে গত ৫ দিনে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০৫ জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ শামচ্ছুন্নাহার এ তথ্য জানান।
ফুলছড়ির ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল জানান, শীতে তার ইউনিয়নে প্রায় ১০ হাজার দরিদ্র লোক অতিকষ্টে রয়েছে। এ পর্যন্ত সেখানে মাত্র জেলা প্রশাসনের মাধ্যমে ৩৭৫ জনকে কম্বল বিতরণ করা হয়েছে। যা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।
অপরদিকে সুন্দরগঞ্জের বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, তার ইউনিয়নে ছিন্নমূল পরিবারের সংখ্য ৫ হাজার। শীতবস্ত্রের অভাবে খুব দুর্দশার মধ্যে তাদের দিন কাটছে। এখন পযন্ত তার ইউনিয়নে সরকারিভাবে ৪০০ পিচ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, গাইবান্ধার ৮২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় এ পর্যন্ত ৫৪ হাজার ৭৫০ পিস দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে। আরও প্রায় ৭০ হাজার কম্বলের চাহিদাপত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!