শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

 

‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’ ‘অসহায় ও শীতার্ত মানুষের জন্য’ আর্তমানবতার সেবায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় পলাশবাড়ী থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল-সোয়েটার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার মো. গোলাম ফারুক (বিপিএম-পিপিএম)।

এ সময় তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন কাজেই শুধু লিপ্ত নন তারা বিভিন্ন সময় মানুষের দুঃখ-দুর্দশার পাশেও দাঁড়িয়ে আসছেন।

তিনি আরও বলেন, জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকান্ডসহ মানুষকে পুড়িয়ে মারার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে জঙ্গীদের থাবা কঠোর হস্তে দমন করতে হবে। শুধু শীতবস্ত্র বিতরণই নয়। অপরাজনীতির থাবায় দেশের উন্নয়ন স্রোতধারা ব্যাহত হোক মাননীয় প্রধানমন্ত্রী তা চান না। দরিদ্র অসহায় মানুষ বলে কোন পুলিশ সদস্য যদি কাউকে হয়রানি করে তা বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়তে হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম)।

এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন- উপ-পুলিশ কমিশনার ডিসি-এসএজি-সিটিটিসি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম-পিপিএম), মো. শহীদুল্লাহ উপ-পুলিশ কমিশনার (ডিএমপি), মো. আশাদুজ্জামান এডিসি-ডিবি-ডিএমপি, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম), পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) নবীউল হাসান।

আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জাসদ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নুরুজ্জামান প্রধান, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোটবাবু ও মোটর শ্রমিক সভাপতি আব্দুস সোবহান মন্ডল প্রমূখ।

এ সময় পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft