1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পরিণীতির পর হার্দিক পান্ডের পাশে নতুন নাম! - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

পরিণীতির পর হার্দিক পান্ডের পাশে নতুন নাম!

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

ভারতীয় ক্রিকেট আর বলিউড যেন একই সুতোয় গাঁথা। এই দুই জগতের সম্পর্কটা বেশ পুরনো। অনেক অনেক নামের সাথে সম্প্রতি যোগ হয়েছে জহির খান-সাগরিকা ঘাটগে ও বিরাট কোহলি-আনুশকা শর্মা। নতুন করে আরও দুটি নাম ভারতীয় সংবাদ মাধ্যমের আকাশে উড়ে বেড়াচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নতুন করে মেতেছে হার্দিক পান্ডে ও এলি আব্রামের প্রেম কাহিনী নিয়ে। জানা গেছে, গত মাসে হয়ে যাওয়া হার্দিকের বড় ভাই কুনাল পান্ডের বিয়েতেও উপস্থিত ছিলেন বলিউডে এই অভিনেত্রী। ২৭ বছরের এই সুইডিশ অভিনেত্রী বেশ কয়েকবছর আগে স্টকহোম ছেড়ে মুম্বাইয়ের বাসিন্দা হয়েছেন। ‘মিকি ভাইরাস’ (২০১৩), ‘কিস কিসকো প্যায়ার কারু’ (২০১৫), ‘নাম শাবানা’ (২০১৫), ‘পোস্টার বয়েজ’ (২০১৭)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কিছু আইটেম গানেও তাকে দেখা গেছে।

ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত আছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দলের ভরাডুবি থেকে বাঁচাতে রক্ষা কর্তা হয়েছেন হার্দিক। দলের ২০৯ রানের মধ্যে ৯৩ রানই করেছেন এই অলরাউন্ডার। তবে শুধু এলি নয়। এর আগেও একাধিক নারীর সাথে নাম জড়িয়েছে হার্দিকের। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন পরিণীতি চোপড়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!