1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ন্যাম ভবনে ছেলের লাশ: যা বললেন বাবা - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

ন্যাম ভবনে ছেলের লাশ: যা বললেন বাবা

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮
  • ২২০ বার পড়া হয়েছে

 

রাজধানীর সংসদ ভবন এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি মুহাম্মদ এডভোকেট মোস্তফা লুতফুল্লাহ একমাত্র ছেলে অনিক আজিজ (২৬) গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (২১ জানুয়ারি) সকালে ন্যাম ৫নং ভবনের ৫০৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এমপির এপিএস জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকার ন্যাম ফ্লাটে অনিক, তার বোন সৃষ্টি ও ড্রাইভার ছিলেন। এমপি সাতক্ষীরায় অবস্থান করছিলেন। রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমাতে যায়। সকালে সবাই ঘুম থেকে উঠলেও অনিক আজিজ উঠছিলেন না। অনেক ডাকাডাকি করলেও না উঠায় তার রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে অনিককে উদ্ধার করে সোহরাওর্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, ২৭ বছর বয়সী অনীক খুলনার সিটি পলিটেকনিক থেকে ইলেক্ট্রিক্যালে ডিপ্লোমা করে বিদেশে পড়তে যাওয়ার জন্য ঢাকা থেকে আইইএলটিএস করছিলেন। পাশাপাশি পাঠশালায় ফটোগ্রাফির কোর্স করছিলেন তিনি।

শেরেবাংলা নগর থানার এসআই শফিকুর জানান, রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটের কেবল তার গলায় পেঁচানো অবস্থায় অনীকের দেহ শোবার ঘরের ফ্যান থেকে ঝুলছিল। তার শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে মনে করলেও কী কারণে অনিক আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি তার পরিবার।

জাহাঙ্গীর আরও বলেন, ওই ফ্ল্যাটে সংসদ সদস্য তাঁর দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন। স্ত্রী সাধারণত সাতক্ষীরাতেই থাকেন। অনিক রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। লাশের ময়নাতদন্ত শেষে সাতক্ষীরায় নিয়ে আসা হবে। সেখানেই তার দাফন হবে।

এ ব্যাপারে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, তিনি ও তাঁর স্ত্রী আজ ভোরে সাতক্ষীরা থেকে ঢাকার বাসায় ফিরে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ বাসা থেকে অনীকের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে। পোস্ট মর্টেম হলেই সব বোঝা যাবে বলেও জানান তিনি।

এদিকে ঘটনা শোনার পর সাতক্ষীরায় এমপির স্থানীয় বাড়িতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করছেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন না। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস।

অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে এবারই প্রথম তিনি এমপি হয়েছেন।

শনিবার রাতে ন্যাম ভবনের ওই বাসায় ছিলেন অনীক, তার বোন অদিতি আদৃতা সৃষ্টি এবং তাদের পরিবারের এক ড্রাইভার। সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ ও তার স্ত্রী নাসরীন খান লিপি শনিবার ছিলেন সাতক্ষীরায়। রোববার সকালেই তারা ঢাকায় ফেরেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft