1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নারী সদস্যদের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা নেই: আব্দুল মতিন খসরু - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

নারী সদস্যদের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা নেই: আব্দুল মতিন খসরু

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে সংসদে সংরক্ষিত নারী আসন রাখার বিধানটির মেয়াদ বৃদ্ধি করে একটি সংবিধান সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদে এখন ৫০টি সংরক্ষিত নারী আসন রাখার বিধান রয়েছে এবং আগামী বছর জানুয়ারিতে এ বিধানের মেয়াদ শেষ হবে। খবর বিবিসির

তবে তার আগেই সরকার অন্তত পরবর্তী চারটি সংসদের জন্য সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে সংবিধানে নতুন সংশোধনীর উদ্যোগ নিয়েছে।

আজই মন্ত্রীসভার বৈঠকে সংশোধনীর খসড়া নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রীসভার অনুমোদন পেলে প্রস্তাবটি বিল আকারে সংসদে উত্থাপন করবে আইন মন্ত্রণালয়।

সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বর্তমান ক্ষমতাসীন আওয়াম লীগ সরকারের রয়েছে।

বর্তমান সরকারের আমলে সংবিধানের শেষ সংশোধনী আনা হয়েছিলো ২০১৬ সালে যেটি ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত। যদিও পরে সর্বোচ্চ আদালত ওই সংশোধনীকে অবৈধ বলে রায় দেয়। পুরো বিষয়টি নিয়ে তুমুল সরগরম হয়ে উঠেছিলো রাজনৈতিক অঙ্গন।

তবে সপ্তদশ সংশোধনীকে নারী সদস্যদের মেয়াদ বাড়ানোর ছাড়া আর কোন বিষয় রয়েছে কি-না সেটি বিস্তারিত জানানো হয়নি সরকারের তরফ থেকে।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু বলেছেন বর্তমান সংসদের শেষে নারী আসনের কার্যকারিতা থাকবেনা। সে কারণেই সপ্তদশ সংশোধনী এনে ৫০ জন নারী সদস্য নির্বাচনের বিধান করতে হবে।

তিনি আরও বলেন সংবিধানের বিধান অনুযায়ী সংসদ গঠিত হবে ৩০০ সরাসরি নির্বাচিত সদস্য ও ৫০ জন নারী সদস্যকে নিয়ে। সে কারণেই এটা করতে হবে। নাহলে এটা পূর্ণাঙ্গ সংসদ হবেনা।

কিন্তু এ সংশোধনীর সময়ে নারী সদস্যদের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা নেই বলেই জানান আব্দুল মতিন খসরু, যিনি এর আগে আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন।

কিন্তু এখন সরাসরি নির্বাচন না করে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তিনশ সদস্যের মধ্যে নারী কেউ নির্বাচিত হলে ভালো। মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী সে কারণে নারীদের সংখ্যা বাড়ানো উচিত। তবে সব বড় দলগুলো থেকে নারীদের আরও বেশি মনোনয়ন দেয়া হলে সংসদে তাদের সংখ্যা আরও বাড়বে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft