
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্য্যালয়ের যৌথ আয়োজনে আজ ২ জানুয়ারী মঙ্গলবার সকালে “নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় সমাজ সেবা দিবসে বর্ণাঢ্য র্র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্র্যালীর উদ্বোধন করেন জেলা প্রাশসক গৌতম চন্দ্র পাল।
বর্ণাঢ্য এ র্রালীটি শহরের প্রধান সড়ক প্রর্দক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীর মিলায়তনে জেলা সমাজ সেবা কার্য্যালয়ের উপ -পরিচালক এমদাদুল হক প্রমানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, পুলিশ সুপার (হেডকোর্টার) মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ সমাজসেবা পরিষদ সদস্য মাজহারুল মান্নান,জেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় জেলার সমাজসেবীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।