1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ধর্মগুরুর আশ্রম থেকে ৪৮ নাবালিকা উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৯৩ বার পড়া হয়েছে

 

ভারতের হরিয়ানা প্রদেশের বিতর্কিত ধর্মগুরু রাম রহিমকে নিয়ে হওয়া নারী কেলেঙ্কারীর রেশ শেষ হয়নি এখনও। তার মধ্যেই আরেক গুরুর সন্ধান মিলেছে ভারতের রাজধানী নতুন দিল্লিতে। এই গুরুর নাম বিরেন্দ্র দেব দিক্ষিত। তার আশ্রম থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৪৮ জন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে।

গত ১৯ ডিসেম্বর নগরীর আধ্যাত্নিক বিশ্ববিদ্যালয়ের একটি আশ্রমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আশ্রমটি যেন এক দুর্ভেদ্য দুর্গ। কাঁটাতার ও একাধিক তালা দেয়া ফটক ডিঙিয়ে আমরা তাদেরকে উদ্ধার করতে হয়েছে পুলিশকে।

আশ্রম কর্তৃপক্ষ বলছে, তাদের এ ধরনের শত শত আশ্রম রয়েছে যেখানে হাজার হাজার নারী ও কম বয়সী মেয়ে ভক্তরা ঈশ্বরের সেবায় নিয়োজিত আছেন। এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছ, আশ্রমের সুনাম ক্ষুন্ন করতেই এ ধরনের অভিযান চালানো হয়েছে। নারী ভক্ত ও সমাজের জন্য ক্ষতিকর, এ ধরনের কোনো কাজ এখানে করা হয় না।

তারা আরও জানিয়েছে, তাদের গুরু হিন্দু দেবতাদের অবতার; তিনি বিভিন্ন ধর্মের মধ্যে মেল বন্ধনে পৃথিবীতে এসেছেন। এদিকে ধর্মগুরু দিক্ষিত সম্পর্কে খুব কম তথ্যই এ পর্যন্ত জানা গেছে। এমনকি এ গুরু এখন কোথায় আছে, তাও জানে না পুলিশ।

উল্লেখ্য, পরিবারের সদস্যরা উধাও হয়ে যাচ্ছেন- এ বিষয়ে দিল্লি হাই কোর্টে তিনটি পরিববার মামলা দায়ের করলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। আদালতে ৩২ বয়স্ক একজন নারী জানান, ২০০০ সালে ওই আশ্রমে থাকা অবস্থায় দিক্ষিত কর্তৃক তিনি ধর্ষণের শিকার হন। তিন বছর পর তার পরিবার ছোট বোনটিকেও ওই আশ্রমে দিয়ে দিতে ‘বাধ্য’ হয়। ভারতীয় আইনের বাধ্যবাধকতা থাকায় ওই নারীর পরিচয় প্রকাশ করা সম্ভব হয়নি।

দিল্লি রাজ্য সরকারের নারী বিষয়ক সংস্থার প্রধান স্বাতী মালিওয়াল বলেন, দিক্ষিত নিজেকে হিন্দু দেবতা কৃষ্ণের অবতার বলে দাবি করে। পৌরাণিক কাহিনী অনুসারে কৃষ্ণ দেবতার ১৬ হাজার স্ত্রী ছিল।

অভিযানকালে প্রায় ২০০ নারী ও মেয়েকে শোচনীয় অবস্থা থেকে উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তারা বলেন, আশ্রমে অবৈধ কার্যকলাপ চালানো হয়। ওখানে ঘর ভর্তি ওষুধ পাওয়া গেছে-যার বেশির ভাগের গায়েই কোনো নাম লেখা ছিল না। নারীদেরকে তাদের দেহ দিক্ষিতের কাছে ‘সমর্পণ’ করা বিষয়ক ধর্মীয় বাণী সম্বলিত বইও পাওয়া গেছে।

আদালতে জমা দেয়া তদন্ত প্রতিবেদন অনুসারে, আশ্রমে নারীরা পশুর মতো জীবন যাপন করে। এখনও ১৬৮ জন নারী ও ২৫ জন পুরুষ সেখানে বসবাস করছেন। তাদের সকলেই ভগ্ন স্বাস্থ্যের ও মাদকাসক্ত। শুধু তল্লাশির হুকুম থাকায় ও বসবাসকারীরা যেতে না চাওয়ায়, তাদেরকে সরানো সম্ভব হয়নি; জানান স্বাতী মালওয়াল।

তিনি আরও জানান, দিল্লিতে থাকা আট আশ্রমের মধ্যে পাঁচটিতে অভিযান চালানো হয়েছে। তবে, এ ধর্মগুরুর বহু আশ্রমের ঠিকানা এখনও অজানাই রয়ে গেছে। ভারতে ধর্মগুরুরা আর্থিক ও রাজনৈতিক দিক থেকে বেশ শক্তিশালী। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই তারা থেকে যায় সব ধরনের জবাবদিহীতার উর্ধ্বে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!