1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তিন ফরম্যাটেই শীর্ষে ‘বিশ্বসেরা’ সাকিব - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

তিন ফরম্যাটেই শীর্ষে ‘বিশ্বসেরা’ সাকিব

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ৬১ বার পড়া হয়েছে

দেশীয় সিরিজের ফাইনালে হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সাকিব আল হাসানকে। ওই ম্যাচে ব্যাট করতে পারেননি। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। চোটের কারণে প্রথম ম্যাটে নামতে পারছেন না এই অলরাউন্ডার।

এর মাাঝেই গতকাল সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের সব শেষ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে তিন ফরম্যাটেই শীর্ষে রয়েছেন সাকিব।

সাদা পোশাকে তার রেটিং পয়েন্ট ৪৩৭। তার পরেই রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ৩৯০ পয়েন্ট নিয়ে জাদেজার অবস্থান দ্বিতীয়। ৩৬৭ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছেন অশ্বিন।

ওয়ানডেতে সাকিবের পয়েন্ট ৩৫৯। ৩৩৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তিন নম্বরে রয়েছেন মোহাম্মদ নবী। আফগানিস্তানের সাবেক অধিনায়কের পয়েন্ট ৩১৬।

এদিকে টি-টোয়েন্টিতে সাকিবের পয়েন্ট ৩৫৩। তার থেকে ২৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও তৃতীয় স্থান দখল করেছেন আফগান তারকা নবী। তার পয়েন্ট ২৭৫।

ঘরের মাঠে সবশেষ চার ইনিংসে দুটি হাফ সেঞ্চুরিসহ সাকিব করেছেন ১৬৩ রান। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দুইবার। চোট কাটিয়ে ফের দলের হাল ধরার অপেক্ষায় রয়েছেন বিশ্বসেরা অন্যতম সেরা এই ক্রিকেটার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!