1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, চালক আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীর ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শহরের নিশ্চিন্তপুরের গাওসুল আজমের ছেলে আরোহী আসাদুজ্জামান শোভন (৩৫) ও রিকশাচালক রুহুল আমিন (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে যানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলার সত্যপীর ব্রিজ এলাকার বিজিবি সেক্টর গেটের সামনে একটি ট্রাক (জি আলম এন্টারপ্রাইজ যশোর-ট-১১২০৪৭) পেছন দিক থেকে একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আরোহী আসাদুজ্জামান শোভন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং রুহুল আমিন ট্রাকের নিচে পড়েন।

উপস্থিত জনতা ট্রাকটিকে আটকানোর চেষ্টা করলে চালক ট্রাকটি জোরে টান দেন। ফলে রিকশাসহ চালক ট্রাকের নিচে আটকা পড়ে।

পরে ছোট খোঁচাবাড়ি এলাকায় স্থানীয়রা ট্রাক চালককে থামায়। ততক্ষণে রুহুল আমিন মারা যায়। পরে ট্রাক চালককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ট্রাকসহ চালক তোয়াবুর রহমানকে (৩৬) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!