1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ট্রাম্পের চাপের মুখে সরে দাঁড়ালেন এফবিআই উপ-পরিচালক - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

ট্রাম্পের চাপের মুখে সরে দাঁড়ালেন এফবিআই উপ-পরিচালক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন গোয়েন্দা সংস্থা এফবিআই এর উপ-পরিচালক অ্যান্ড্রু ম্যাকেব। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সাম্প্রতিক অতীতে লাগাতার সমালোচনা শোনা যাচ্ছিল এফবিআই এর উপ-পরিচালক অ্যান্ড্রু ম্যাকেব সম্পর্কে।

ম্যাকেব সরে দাঁড়ান এমনটিই ট্রাম্প চাইছিলেন বলেও খবর প্রকাশ পেয়েছে।

এর এক সপ্তাহের মাথায়ই সোমবার ম্যাকেবের পদত্যাগের খবর জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, মার্চ মাসে অবসরে যাওয়ার কথা ম্যাকেবের। তার আগেই তিনি পদত্যাগে বাধ্য হলেন।

তবে ম্যাকেব মার্চেই এফবিআই ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। তার আগে অবসরের দিন পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

হোয়াইট হাউজ ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে তাদের কোনো হাত থাকার কথা অস্বীকার করেছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সোমবার দৈনিক প্রেস ব্রিফিংয়ে বলেন, ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্ত হোয়াইট হাউজ দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পও এ প্রক্রিয়ায় জড়িত নন।

তাহলে ঠিক কি কারণে ম্যাকেব অবসরের আগেই অবসরের সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। এফবিআই এর মুখপাত্রও তাকে নিয়ে কোনো মন্তব্য করেননি।

তবে সম্প্রতি ম্যাকেবের বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছিলেন ট্রাম্প। হিলারি ক্লিনটনের প্রতি ম্যাকেবের পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন তিনি।

গেল নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে অফিসের কাজে তার ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি নিয়ে এফবিআই তদন্তের পরও হিলারির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না করার কারণে ম্যাকেব রিপাবলিকান আইনপ্রণেতা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার মুখে পড়েন।

ট্রাম্প গত বছর মে মাসে এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর অ্যান্ড্রু ম্যাকেব কিছুদিনের জন্য সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক পদে আসীন হয়েছিলেন।

ড্যানিয়েলস কেলেঙ্কারিতে দূরত্ব বাড়ছে মেলানিয়ার সঙ্গে, নতুন বিতর্কে ট্রাম্প!

ওয়াশিংটন: গত সপ্তাহ থেকে সবকিছুতেই অদ্ভুত রকমভাবে অনুপস্থিত রয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে স্বামী ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে যাওয়ার পর থেকেই নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন ফার্স্ট লেডি মেলানিয়া।

যাইহোক, পর্ন তারকা স্ট্রর্মি ড্যানিয়েলসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এক দশকের পুরনো সম্পর্ক নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের তুলনায় তার এই অনুপস্থিতি যদিও কিছুটা কম কৌতূহলের।

স্ট্রর্মি ড্যানিয়েলস নামে অভিনয় করা এই পর্ন তারকার আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। ২০০৬ সালে স্টেফানি ক্লিফোর্ডের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওই পর্ন তারকা যাতে বিষয়টি নিয়ে মুখ না খোলেন, সেই লক্ষ্যে গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাসখানেক আগে ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে এ সম্পর্ক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মেলানিয়া হঠাৎ তার দাভোস সফর বাতিল করে দেন। এরপর একাকি ফ্লোরিডার ‘ওয়েস্ট পাম’ বিচের উদ্দেশ্যে বিমান ওঠেন। এর আগে বৃহস্পতিবার অঘোষিত এক সফরে তিনি ওয়াশিংটন ডিসির হোলোকাস্ট মেমোরিয়াল যাদুঘরে যান।

যাইহোক, শুক্রবার মেলানিয়া ট্রাম্পের একজন মুখপাত্র এটিকে মিডিয়ার ‘মিথ্যা প্রতিবেদন’ বলে দাবি করেন।

মেলানিয়ার মুখপাত্র স্টেফিনি গ্রেশাম এক টুইটে বলেন, ‘ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়া তার পরিবার ও তার দায়িত্ব নিয়ে দৃষ্টিপাত করেন। জালিয়াতির মাধ্যমে প্রকাশিত অবাস্তব ঘটনা নিয়ে তার কোনো আগ্রহ নেই।’

ক্লিফোর্ডের সঙ্গে ট্রাম্পের এই সম্পর্ক এবং পরবর্তীতে অপ্রকাশিত পেমেন্টের বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, মেলানিয়া ট্রাম্প তার স্বামীর কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন।

ডেইলি মেইল জানিয়েছে এই ঘটনা প্রকাশ হওয়ার পর থেকেই ফার্স্ট লেডি ওয়াশিংটন ডিসির একটি হোটেলে অবস্থান করছিলেন।

অনলাইন ম্যাগাজিন স্লেট গ্রুপের প্রধান সম্পাদক জ্যাকব ওয়েইসবার্গ বলেন, ২০১৬ সালের আগস্ট ও অক্টোবরে সাক্ষাৎকারে ক্লিফোর্ড বলেন, ২০০৬ সালে তার সঙ্গে ট্রাম্পের পরিচয় এবং সম্পর্ক গড়ে ওঠে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পের আইনজীবী তাকে সম্পর্কের বিষয়টি নিয়ে চুপ থাকতে বলেন। এ জন্য ট্রাম্পের আইনজীবীর মাধ্যমে তাঁকে অর্থ দেওয়া হয়।

স্টেফানি ক্লিফোর্ড আরো দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নামি গলফ টুর্নামেন্টে তার সঙ্গে ট্রাম্পের পরিচয় হয়েছিল। ২০০৬ সালে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সম্পর্ক হয়। সেখানেই ওই কাণ্ড করেন ট্রাম্প।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!