1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ট্রাম্পকে সোনার টয়লেট উপহার - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ট্রাম্পকে সোনার টয়লেট উপহার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

নিউ ইয়র্কের গাগেনহেইম মিউজিয়ামের কাছে শিল্পী ভ্যান গগের একটি চিত্রকর্ম ধার চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করে মিউজিয়ামের কর্তৃপক্ষ বলেছে, চাইলে তিনি একটি খাঁটি সোনা দিয়ে তৈরি টয়লেট নিতে পারেন।

ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের জন্য ভ্যান গগের আঁকা ছবি ‘ল্যান্ডস্কেপ উইথ স্নো’ ধার চেয়েছিলেন। মিউজিয়াম কর্তৃপক্ষ ভ্যান গগের ছবি ধার দিতে অপারগতা জানিয়ে ক্ষমা চেয়েছে। পরিবর্তে তারা প্রেসিডেন্টকে স্বর্ণের তৈরি টয়লেট ধার দেয়ার প্রস্তাব দেয়।

এই টয়লেটটি নিরেট ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। তবে হোয়াইট হাউস এই রিপোর্টের ব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি।

ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে মিউজিয়ামের কিউরেটর ন্যান্সি স্পেক্টর গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধের জবাবে এই প্রস্তাব দিয়েছিলেন।

এক ইমেলে তিনি লিখেছিলেন, “আমি দুঃখিত যে আমরা এই ছবিটি ধার দিতে পারবো না, কারণ এটি মিউজিয়ামের ‘থানহাউসার সংগ্রহের’ অংশ। এসব শিল্পকর্ম খুব বিরল কোন উপলক্ষ ছাড়া বাইরে নেয়া নিষেধ।”

ভ্যান গগ এই ছবিটি একেঁছিলেন ১৮৮৮ সালে।

গাগেনহেইম মিউজিয়ামের স্বর্ণের টয়লেটটি তৈরি করেছেন ইতালিয়ান শিল্পী মরিযিও ক্যাটেলান। এটি দীর্ঘ মেয়াদে হোয়াইট হাউসকে ধার দেয়া যেতে পারে বলে জানান মিউজিয়াম কর্তৃপক্ষ।

ইমেলে ন্যান্সি স্পেক্টর নাকি লিখেছেন, “হ্যাঁ, অবশ্য এটাও খুবই মূল্যবান, এবং কিছুটা ভঙ্গুর। কিন্তু কিভাবে এটি বসাতে হবে এবং এর যত্ন নিতে হবে আমরা তার সব নির্দেশনা দিয়ে দেব।”

‘আমেরিকা’ নামের এই টয়লেটকে যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত বিত্ত-বৈভবের প্রতি একধরণের ব্যঙ্গ-বিদ্রুপ বলে গণ্য করা হয়।-বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft