1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জনগণের কাছে গ্রহণযোগ্যকে শেখ হাসিনা মনোনয়ন দিবেন: কাদের - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জনগণের কাছে গ্রহণযোগ্যকে শেখ হাসিনা মনোনয়ন দিবেন: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

‘নমিনেশন জরিপ হচ্ছে, নেত্রীর কাছে জরিপ রিপোর্ট জমা আছে, প্রতি তিনমাস পর পর জরিপ রিপোর্ট যাচ্ছে, যিনি জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবেন শেখ হাসিনা তাকেই মনোনয়ন দিবেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়াদুল কাদের।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়াদুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ঘরের মধ্যে ঘর করবেন না। মশারির মধ্যে মশারি খাটাবেন না। খারাপ লোকদের দলে টানবেন না। চিহ্নিত কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদকাসক্ত, সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধী লোক আওয়ামী লীগের সদস্য হতে পারবে না

তিনি বলেন, মানিকগঞ্জ জেলাকে তিনভাগ করে সদস্য সংগ্রহ অভিযানে নামতে হবে। সদস্য সংগ্রহ অভিযান ঘরে ঘরে নিয়ে যেতে হবে। কোন বাড়িতে কতজন সদস্য হলো, কতজন নতুন, কতজন পুরানো, কতজন অন্য পার্টি করে এবং কতজন নিরপেক্ষ রয়েছে এ লিস্ট তৈরি করতে হবে। দায়সারা গোছের সদস্য সংগ্রহ করা চলবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামের সঞ্চালনায় প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল বোস, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সদস্য আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft