শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

ছেলেকে দেখতে চাইলেন শাকিব, অপু বললেন লজ্জা হওয়া উচিত!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

 

ঢালিউডের শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা নিয়ে। যার জন্য তিনি হায়দরাবাদ, ব্যাংকক আর অস্ট্রেলিয়ার সময় পার করছেন। রবিবার রাতে দেশে ফিরে সোমবার রাতেই আবার শুটিংয়ে অংশ নিতে উড়াল দেন অস্ট্রিলিয়ায়।

এর মাঝে নিজের ছেলেকে দেখার খুব ইচ্ছে ছিল শাকিব খানের। কিন্তু ছেলের সাথে দেখা করতে পারেননি শাকিব। এব্যাপারে শাকিব বলেন, দীর্ঘ দিন দূরে থাকায় কয়েক দিন ধরে বাচ্চাটার জন্য মনটা খুব কাঁদছিল। তাই তাড়াহুড়ো করে অল্প সময় নিয়ে ছেলে জয়কে দেখতে এসেছিলেন। কিন্তু অনেকটা কষ্ট নিয়ে শাকিব বলেন- অপু বাচ্চাটাকে দেখতে দিল না।

এই খবর শাকিব ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। ভক্তদের বিভিন্ন মন্তব্যে অপুও জানালেন তার কথা।

প্রশ্নবানে বিদ্ধ হয়ে অবশেষে সাংবাদিকদের বলেন, ছেলেকে দেখতে চেয়ে তার সঙ্গে কোনো যােগাযোগই করেননি। আমার ফোন সর্বক্ষণ আমার সঙ্গেই ছিল। শাকিবের কোনো কল এতে আসেনি। তার কোনো লোকও আমাকে কল দেয়নি।

তবে কেন তিনি মিথ্যে কথা বলছেন যে আমি তাকে একবারের জন্যও বাচ্চার মুখ দেখতে দেইনি। আর যারা শাকিবের এসব যুক্তিহীন বক্তব্য ছাপছেন তারা কী একবারও মনে করেননি আমার সঙ্গে কথা বলে এই বক্তব্যের সত্যতা যাছাইয়ের প্রয়োজন ছিলো। অামি তো দেশেই রয়েছি, আমার নাম্বারটি তাদের কাছে অাছে।

অপু আফসোস করে বলেন, শাকিব কখন দেশে আসে কখন যায় কিছুই জানি না আমি। ছেলের সঙ্গেও দেখা করার চেষ্টা করে না। এতদিন পর এসে ছেলের পাশে একটু সময়ের জন্যও বসতে পারলো না, বাবা হিসেবে লজ্জা হওয়া উচিত ছিলো তার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft