
বাংলাদেশ বে-সরকারী মাধ্যমিক শিক্ষক -কর্মচারীদের চাকুরী জাতীয় করনের দাবীতে কেন্দ্রীয় কমসূচীর অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা শাখায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ গেট সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় ঘন্টা ব্যাপী এক মানববন্ধনে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুর রশীদ সরকার,সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ,যুগ্ন সম্পাদক আইয়ুব হোসেন,সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমূখ।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন,বে-সরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করন সহ মৌলিক দাবী নিয়ে বক্তব্য রাখেন এবং এসব দাবী মেনে নিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।