শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

চাকুরী জাতীয় করণে দাবীতে তিনদিনের কর্মবিরতিতে গাইবান্ধার় পৌর কর্মচারীরা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

পৌর কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে আজ ২৮ জানুয়ারী রবিবার থেকে তিনদিনের কর্মবিরতি শুরু করেছে গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা কর্র্মচারীরা।

কর্মবিরতি পালনকালে পৌরসভার পানি সেবা ব্যতিত অন্য সকল নাগরিক সেবা বন্ধ থাকে। এতে পৌর নাগরিকেরা চরম ভোগান্তিতে পড়ে হয়। গাইবান্ধা পৌর কর্মচারী সংসদ এই কর্মবিরতির আয়োজন করে।

কর্মসূচী চলাকালে সংগঠনের সভাপতি অমিতাভ চক্রবর্তী রিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক বিপুল কুমার সাহা, গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মিলন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পৌর কর্মচারী সংসদের সহ-সাধারণ সম্পাদক সূচনা সরকার, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, আতিয়ার রহমান, মওলা মিয়া, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক নূর হোসেন প্রমূখ।

বক্তারা পৌর কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে বলেন অবিলম্বে দেশের ৩২৭টি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের এক দফা দাবি মেনে নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদান করা হোক ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft