
বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেনশন সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের দু’দিন ব্যাপী কর্ম বিরতি পালন।
গতকাল রবিবার থেকে দু’দিন ব্যাপী গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের কর্ম বিরতি শেষে আলোচনা সভায় বেতন ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌর কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আশরাফুল আলম , সহ-সভাপতি এ কে এম ফরিদুল ইসলাম , সাধারণ সম্পাদক শামিউল ইসলাম, সার্ভেয়ার আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া, পৌর সচীব আব্দুর রহিম , হিসাব রক্ষন কর্মকর্তা ছাইদুর রহমান প্রমূখ।