1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

গাইবান্ধায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কলেজ ছাত্রীর সাথে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ : প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিকার দাবী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ি থানার সাবেক এএসআই সুমন শাহ রংপুর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রী পলাশবাড়ির গিরিধারীপুরের নান্নু মিয়ার মেয়ে নুরনাহার আকতার নিলার সাথে দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে বিয়ের প্রলোভনে প্রেমের অভিনয় করে প্রতারণার আশ্রয় নেয়। এমতাবস্থায় মেয়েটি আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনার প্রতিকার দাবি করে আজ ২৪ জানুয়ারী বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়ের বাবা নান্নু মিয়া উলে­¬খ করেন, তার মেয়ে নিলা রংপুরে মেসে থেকে পড়াশুনা করতো। পলাশবাড়ি থানার এএসআই সুমন শাহর বাড়ি বদরগঞ্জে হওয়ায় তিনি প্রায়ই রংপুরে যাতায়াত করতেন। সাত-আট মাস আগে তার সাথে মোবাইল ফোনে নিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সুমন তাকে ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে রাজশাহীতে বেড়াতে নিয়ে যায়। সেখানে তারা হোটেলে দুইদিন অবস্থান করেন। বিষয়টি নিলা তার অভিভাবকদের জানালে তারা পলাশবাড়ি থানায় যোগোযোগ করে জানতে পারেন এএসআই সুমন শাহ বিবাহিত। পরে সুমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ইতিমধ্যে সুমন শাহ পলাশবাড়ি থানা থেকে বদলি হয়ে বর্তমানে ঢাকার মিরপুরে র্যাব-৪ এ যোগদান করেন।

সংবাদ সম্মেলনে আরও উলে¬খ করা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও সুমন শাহ তার মেয়ে নিলার সাথে প্রেমের অভিনয়ে শারীরিক সম্পর্ক করে প্রতারণা করেছেন। তার কলেজ পড়–য়া মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে। এমতাবস্থায় তার মেয়ে এএসআই সুমনের সাথে বিয়ের জন্য এখন আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক, গাইবান্ধা পুলিশ সুপার, মহাপরিচালক, র্যাব হেডকোয়ার্টার, পলাশবাড়ির উপজেলা নির্বাহী অফিসার, পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে মেয়েটির বাবা উক্ত ঘটনার সাথে জড়িত এএসআই সুমন শাহের এহেন অনৈতিক কর্মকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় প্রতারিত নুরনাহার আকতার নিলা ও তার মা রুবি বেগমও উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!