শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলা ॥ দুই পুলিশ আহত ॥ গুলিবিদ্ধ ১ ॥ আহত ৩

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮
  • ৬৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে চোরাই গরু উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত এবং পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়। এসময় পার্শ্ববর্তী বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে ১০টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ১ মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির মালিক জাহিদুল ইসলাম পলাতক রয়েছে।

গাইবান্ধা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা থানার পুলিশ সোমবার ভোরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে চোরাই গরু উদ্ধার করতে যায়। এসময় ১০টি চোরাই গরু উদ্ধার করে নিয়ে আসার সময় সংঘবদ্ধ গরু চোররা পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ও ৬ রাউন্ড গুলি বর্ষণ করলে গরু চোর আবু তাহেরের পায়ে গুলি লাগে। গরু চোরদের হামলায় মশিউর রহমান ও এরশাদ হোসেন নামের দুই পুলিশ আহত হয়। পুলিশ আবু তাহের, তার স্ত্রী হালিমা বেগম ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে। এব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft