1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত ৫’শ কৃষকের মধ্যে নগদ টাকা ও সবজি বীজ বিতরণ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত ৫’শ কৃষকের মধ্যে নগদ টাকা ও সবজি বীজ বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮
  • ৬৮ বার পড়া হয়েছে

বন্যা পুণর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আজ বুধবার রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য সারোয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আলিয়া ফেরদৌস জাহান, ইউনিটের সেক্রেটারী রেজাউল করিম রেজা, সদস্য সুলতানা ইসলাম ডলি প্রমুখ। পরে প্রধান অতিথি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ কৃষকের মধ্যে জনপ্রতি নগদ ৪ হাজার  টাকা ও ১ কেজি করে সবজি বীজ বিতরণ করেন।

প্রধান অতিথি হুইপ এসময় বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুণর্বাসনের বিষয়টিকে বর্তমান সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছে। এই উদ্যোগের ফলেই সরকারি সহায়তা ছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংগঠন কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে। কৃষি উন্নয়নের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণের লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে। জনগণ এখন উপলদ্ধি করতে পারছে আওয়ামী লীগ সরকার গঠন করলেই দেশ ও জনগণের সার্বিক কল্যাণ সাধিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!