শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় ইপিজেড স্থাপনের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ইপিজেড স্থাপনের দাবীতে আজ ২২ জানুয়ারী সোমবার দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের আয়োজনে পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের নেতৃত্বে জেলা পরিষদের ডাকবাংলো থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন জেলা পরিষদ নেতৃবৃন্দ। কর্মসুচীতে জেলা পরিষদের জনপ্রতিনিধিরা ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন মানুষজন অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১৮৪২ একর অব্যবহৃত জমি রয়েছে। সেই জমিতে ইপিজেড স্থাপন করা হলে পর্যায়ক্রমে দরিদ্র সকল সাঁওতাল গোষ্টিসহ প্রায় ৮ থেকে ১০ লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং প্রতি বৎসর প্রায় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা মুল্যের পণ্য বিদেশে রপ্তানী করা সম্ভব হবে বলেও জানান।

বক্তারা আরও বলেন, এই জেলায় ইপিজেড স্থাপিত হলে উত্তারঞ্চলের বিশেষ করে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, বগুড়া ও জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে যা দারিদ্র বিমোচনে ব্যাপক ভুমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft