1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় আইন শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের পুলিশের তৎপরতা - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

গাইবান্ধায় আইন শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের পুলিশের তৎপরতা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা, জঙ্গি কার্যক্রম ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।
গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জেলার সাত থানার অফিসার ইনচার্জসহ জেলা পর্যায়ের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর সম্বলিত ক্লাশ রুটিন বিতরণ করা হয়।

এছাড়া শিক্ষকদের মধ্যে জেলা পুলিশের অর্থায়নে তৈরি করা বাৎসরিক ক্যালেন্ডারও বিতরণ করা হয়। জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই ক্লাশ রুটিন বিতরণ ও তাদের সচেতনতা সৃষ্টির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান আসাদ, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, সহকারী শিক্ষক মনিন্দ্র নাথ সরকার, একেএম হারিযুল ইসলাম, ওয়াজেদুর রহমান, আবু সায়েম সরকার, রেজাউল করিম, মো. সাফুন মিয়া, মো. মাইদুল ইসলাম, মতিয়ার রহমান, কাসফিয়া বেগম প্রমুখ।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, জঙ্গি তৎপরতা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দেশের প্রতিটি মানুষ সচেতন হলেই এব্যাপারে সার্বিক সাফল্য অর্জিত হবে। বর্তমানে পুলিশ সম্পর্কে মানুষের যে ভীতি রয়েছে তা কাটিয়ে পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এই উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!