1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গণতন্ত্র নয়, রাজাকার উদ্ধার আন্দোলন করবে বিএনপি: তথ্যমন্ত্রী - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গণতন্ত্র নয়, রাজাকার উদ্ধার আন্দোলন করবে বিএনপি: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

 

গণতন্ত্র উদ্ধার নয়, রাজাকার উদ্ধার আন্দোলন করবেন বিএনপি, সংলাপের মুখোশ পরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। পরে তথ্যমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার নির্বাচনে ভয় পেলে নির্বাচনই দিতো না। সংবিধানুযায়ী যখন যে নির্বাচন করার সময় তখন সে নির্বাচন বাংলাদেশে হচ্ছে। দুনিয়া উল্টে গেলেও সকল প্রকার নির্বাচন যথাসময়ে হবে।’

হাসানুল হক ইনু বলেন, ‘২০১০ সালে নির্বাচনের আগে বিএনপি যে কথা বলেছিলো, ২০১৮ সালের শুরুতেও একই কথা বলছে। বরং বিএনপি জাতীয় নির্বাচনের আগে সহায়ক সরকারের কোনো রুপরেখা না দিয়ে সারাদেশে হত্যা, খুন, সংঘর্ষ ও তাণ্ডব চালিয়েছে। এটা বিএনপির চক্রান্ত ও রহস্যের রাজনীতি।’

তিনি বলেন, ‘আট বছর ধরে সহায়ক সরকারের কোনো রুপরেখা, সাংবিধানিক ব্যবস্থা বা স্থায়ী কোনো সমাধানের প্রস্তাব বিএনপি জাতির কাছে উত্থাপন করতে পারেনি।’। ২০১৪ সালে নির্বাচন বানচাল করে তারা একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের থলের বিড়াল বেরিয়ে পড়েছে, তাদের লক্ষ্য খুবই পরিষ্কার। গণতন্ত্র উদ্ধারের কথাটি তাদের শুধুই মুখের কথা। আসল কথাটা হলো, গণতন্ত্র উদ্ধারের নামে তারা খালেদা জিয়াকে নিয়ে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী এবং জামায়াতকে রক্ষা ও উদ্ধারের আন্দোলন করবেন। গণতন্ত্র উদ্ধার নয়, রাজাকার উদ্ধার আন্দোলন করবেন বিএনপি নেতৃবৃন্দ।’

এ সময় ইনু আরো বলেন, ‘গণতন্ত্র উদ্ধারের নামে খালেদা জিয়াকে মামলা থেকে বাঁচানোর আন্দোলনও সফল হবে না।’ ইনু বলেন, ‘বেগম জিয়াই গণতন্ত্র, সামরিকতন্ত্র আর ধর্মতন্ত্রের একটু করে নিয়ে জোড়াতালির খিচুড়িতন্ত্রের ধারক-বাহক। সেকারণেই গণতন্ত্রের রাজনীতিতে তিনি পরিত্যাজ্য’।

কুষ্টিয়া সার্কিট হাউসে এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft