1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কর্মক্ষমতার মাধ্যমে নিজেদের উপার্জন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল

কর্মক্ষমতার মাধ্যমে নিজেদের উপার্জন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

শুধু সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না হয়ে কর্মক্ষমতার মাধ্যমে নিজেদের উপার্জন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় সমাজসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন জাতিকে গড়ে তুলতে জাতির পিতা যে সংবিধান দিয়েছিলেন সেখানে সবার সেবা নিশ্চিত করে গিয়েছিলেন। তিনি যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। দেশ যেভাবে এগোনোর কথা ছিল সেভাবে এগোতে পারেনি। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেটাই আমাদের লক্ষ্য। সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই জাতির পিতার লক্ষ্য ছিল।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর বয়স্ক ও বিধবাদের জন্য ভাতা চালু করেছি। ২০১৭-১৮ অর্থবছরে ৩৫ লাখ প্রবীণ ব্যক্তিকে, ১২ লাখ ৬৫ হাজার বিধবাকে ভাতা দিচ্ছি। বছরে ৭৫৯ কোটি টাকা ভাতা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী ভাতা দিচ্ছি ৭০০ টাকা করে। ৮ লাখ প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। তাদের শিক্ষার ব্যবস্থা ও উপবৃত্তির ব্যবস্থাও করেছি।’

এছাড়া ৮৬ হাজার ৪০০ এতিমকে মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের উন্নয়নে ভবঘুরেদের পুনর্বাসন আইন, প্রতিবন্ধী সুরক্ষা আইন, বাবা-মাকে ভরণপোষণ আইন, নিউরো ডেভেলপমেন্ট আইন, জাতীয় প্রবীণ নীতিমালা করা হয়েছে। এছাড়া হিজরা জনগোষ্ঠীকে সমাজে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছি। দারিদ্র্য ও কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা, সামাজিক নিরাপত্তা অধিকার থেকে বঞ্চিতদের ভাতা দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভাতাভোগীরা যাতে মাসে ১০ কেজি চাল কিনতে পারেন সে বিষয়টি মাথায় রেখেই তাদের ভাতা দেওয়া হয়। আমরা এর বেশি ভাতা দিতে চাই না। কারণ বেশি ভাতা পেলে আর কেউ কাজ করতে চাইবে না।’

প্রসঙ্গত, মঙ্গলবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা, দুস্থদের মাঝে ঋণ বিতরণ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!