1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ওমরাহ পালনে সৌদি আরবে বিশ্বখ্যাত খেলোয়াড় নওমুসলিম সনি বিল - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ওমরাহ পালনে সৌদি আরবে বিশ্বখ্যাত খেলোয়াড় নওমুসলিম সনি বিল

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

ইসলামে ধর্মান্তরিত বিশ্বখ্যাত খেলোয়াড় সনি বিল উইলিয়ামস সৌদি আরবের মদিনায় অবস্থিত ঐতিহাসিক মসজিদে নববী পরিদর্শন করেছেন। পরে উমরাহ পালনের জন্য তিনি পবিত্র মক্কা নগরীতে যান।

৩২ বছর বয়সী এই রাগবি ইউনিয়ন তারকা ২০০৯ সালে ইসলামে ধর্মান্তরিত হন। মসজিদে নববী পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন মসজিদের ইমাম কামাল আবু মরিয়ম। মসজিদটি নবী করিম (সা.) এর মসজিদ নামেও পরিচিত।

ইসলামের পবিত্রতম স্থানগুলোর একটি হচ্ছে এই মদিনা শহর এবং এখানেই নবী হযরত মুহাম্মদ (সা.) কে সমাহিত করা হয়েছে।

সামাজিক মিডিয়াতে পোস্ট করা ফুটেজ দেখা যায়, ধর্মীয় নেতা শেখ কামাল আবু মরিয়মের সঙ্গে উইলিয়ামসও নবীজীর কবরস্থানের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছেন।

পরে তিনি তার ইন্সটাগ্রামের পেজে লিখেন, ‘মদিনাতে নবীজীর পবিত্র মসজিদ পরিদর্শন সত্যিকার অর্থেই আশ্চর্য এক অনুভূতি।’

অন্য আরেকটি পোস্টে তিনি বলেন, ‘অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞানের জন্য আজকে শেখদেরকেও আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি।’

ভিডিও’র শিরোনাম অনুযায়ী, উইলিয়ামস খুব শিগগিরই মক্কাতে উমরাহ পালন করবেন। বছরের যেকোনো সময়েই মক্কাতে ওমরাহ পালন করা যায়।

তার এই পোস্টের জবাবে একজন ভক্ত লিখেছেন, ‘মসজিদে আল-নববীতে ডা. শেখ কামাল আবু মরিয়মের সঙ্গে আমাদের প্রিয় রাগবী খেলোয়াড়দের একজন সনি বিল উইলিয়ামস এবং শিগগিরই তিনি উমরাহ পালন করবেন।’

অন্য আরেকজন লিখেন, ‘আল্লাহ তাদের উভয়কে কবুল করুন… আল্লাহর ইচ্ছায় উইলিয়ামস সম্প্রতি ইসলামের দিকে ফিরেছেন।’

‘ক্রস-কোড সুপারস্টার’ খ্যাত এই তারকা সম্প্রতি তার বিশ্বাস সম্পর্কে মেইল অনলাইনকে একটি সাক্ষাৎকার দেন।

সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি একজন গর্বিত মুসলমান। এটা আমাকে সুখ এবং সন্তুষ্টির অনুভূতি দিয়েছে; যেটি আমি সবসময়ই খুঁজেছিলাম। আমি এটাকে একটি দায়িত্ব হিসাবে দেখি।’

তিনি আরো বলেন, ‘মুসলমান হবার আগে আমি টোলনের একটি ফ্ল্যাশ হোমে বাস করতাম এবং বুট জোড়া কোথায় বা এরকম আবর্জনা কিছু নিয়ে চিন্তা করতাম।’

উইলিয়ামস বলেন, ‘তারপর আমি প্রজেক্টের একক বেডরুমের অ্যাপার্টমেন্টে বসবাসরত তিউনিশিয়ার একটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করি। তাদের অনেক না থাকলেও তারা সবসময়ই আমাকে সকালের নাস্তা করাতো এবং কোনো কিছু দিলে তা কখনো ফেরত চাইত না।’

তিনি বলেন, ‘তারা সবসময়ই আমাকে আল্লাহ’র নির্দেশের কথা বলত এবং এটি সত্যিই আমাকে যাদুর মতো আঘাত করেছে।’

মেইল অনলাইন অবলম্বনে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!