1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইসরাইলের স্বীকৃতি ও অসলো শান্তি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ফিলিস্তিনের - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ইসরাইলের স্বীকৃতি ও অসলো শান্তি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ফিলিস্তিনের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

দখলদার ইহুদিবাদী ইসরাইলকে রাষ্ট্র হিসেবে দেয়া স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) কেন্দ্রীয় কাউন্সিল (পিসিসি)। সেই সাথে ১৯৯৩ সালের অসলো শান্তি চুক্তিও স্থগিত করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার পিসিসির দুই দিনব্যাপী সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়। আগের দিন রবিবার এ সম্মেলন শুরু হয়।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পররাষ্ট্র উপদেষ্টা নাবিল শাত বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আগে পর্যন্ত রাষ্ট্র হিসেবে ইসরাইলকে দেয়া স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিসি। এছাড়া ১৯৯৩ সালের অসলো শান্তি চুক্তিও স্থগিত করা হয়েছে।

অসলো শান্তি চুক্তি অনুযায়ী, ইসরাইল ও ফিলিস্তিন পরস্পরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা। তবে ফিলিস্তিন এ চুক্তি মেনে ইসরাইলকে স্বীকৃতি দিলেও দখলদার রাষ্ট্রটি তা আজও দেয়নি।

এদিকে সোমবার পিসিসির সভায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কাজে সমর্থন জোগাতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়।

সোমবার এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়, দখলদার ইসরাইলের অবরোধের অবসান ঘটিয়ে জেরুজালেমকে রাজধানীকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শরণার্থী সমস্যার সমাধানের জন্য রাশিয়া ও চীনসহ আরব-ইসলামি-ইউরোপীয় রাষ্ট্রগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করা হবে।

পিসিসির সম্মেলনে প্রথম দিন দেয়া ভাষণে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন মাহমুদ আব্বাস। এ সময় তিনি ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীর ভূমিকা প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনের পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপনের নীতির মধ্য দিয়ে দখলদার ইসরাইল অসলো চুক্তির অবসান ঘটিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!