1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আজ আ.লীগের সমাবেশ ও বিজয় মিছিল - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

আজ আ.লীগের সমাবেশ ও বিজয় মিছিল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ পূর্তিদিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ দুটি এলাকায় সমাবেশ ও বিজয় মিছিল করবে। জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়েও হবে একই ধরনের কর্মসূচি।

এই দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে। চার বছর আগের এই দিনে ভোটে জিতে আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে। তবে বিএনপি এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেহ এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে জানানো হয়, শুক্রবার বেলা তিনটার দিকে বনানী পূজা মাঠে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও পরে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনে সব জেলা, মহানগর, উপজেলা ও থানা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!