1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
অবশেষে ‘পিস হাউসে’ আলোচনায় দুই কোরিয়া - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

অবশেষে ‘পিস হাউসে’ আলোচনায় দুই কোরিয়া

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮
  • ৬৮ বার পড়া হয়েছে

গত দুই বছর পর সীমান্তবর্তী যুদ্ধবিরত গ্রাম পানমুনজমের ‘পিস হাউসে’ এই প্রথম আলোচনায় বসল উত্তর ও দক্ষিণ কোরিয়া।

শীতকালীন অলিম্পিক নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চলছে। এতে দুই কোরিয়ার পাঁচজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই আলোচনায় আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের বিষয়টি প্রাধান্য পাবে। তবে আলোচনা শেষে দুই দেশের প্রতিনিধিদল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার আন্তকোরীয় পুনঃএকত্রীকরণ মন্ত্রী চো মুং সিউলের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘আজকে আমরা উত্তর কোরিয়ার অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করব, পাশাপাশি এই আলোচনা দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাবে।’

আর উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্টেট এজেন্সির চেয়ারম্যান রি সন গন। তিনি বলেন, ‘আজকে দুই কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।’

পারমাণবিক দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ অর্থনৈতিক প্রকল্প বাতিল করে দক্ষিণ কোরিয়া। এর প্রেক্ষিতে টেলিফোন লাইন কেটে দেওয়াসহ তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে উত্তর কোরিয়া।

এ ঘটনার পর থেকেই সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্কে ভাঙন ধরে।

সর্বশেষ ২০১৫ সালে আলোচনার পর থেকেই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ক্রমাগতভাবে বেড়ে চলেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft