1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

৫ জানুয়ারি বিএনপির জন্য আত্মহত্যা দিবস: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮
  • ২৭ বার পড়া হয়েছে

‘৫ জানুয়ারি বিএনপির জন্য আত্মহত্যা দিবস, আগামী নির্বাচেন অংশ না নিলে তারা বিলুপ্ত হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন-সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকালে বনানী পূজা মাঠে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘যদি ক্ষমতা থাকে নির্বাচন ঠেকাতে আসুন। আগুন সন্ত্রাস, পেট্রলবোমা দিয়ে যদি কোনো নাশকতা করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করেন, জনগণকে নিয়ে কঠোরভাবে দমন করা হবে। কোথাও পালাতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনে আপনারা না আসলে সে দায় কারো নয়। মনে রাখবেন, সময় এবং স্রোত কারো অপেক্ষা করে না।’

তিনি বলেন, বিএনপি আজ কি দিবস পালন করছে? যদি বিএনপি আগামী নির্বাচনে না আসে তবে তারা আরো একবার রাজনৈতিকভাবে আত্মহত্যা করবে।

ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগের এবং দেশের মানুষের জন্য আজ গণতন্ত্রের বিজয় দিবস। আর বিএনপির এবং সাম্প্রদায়িক অপশক্তির জন্য দিবসটি রাজনৈতিক আত্মহত্যার দিবস।

ওবায়দুল কাদের আরো বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি নেত্রী বলছেন, পদ্মা সেতু ভাঙাচোরা। এতো কথা বলেন তিনি। যান গিয়ে দেখে আসুন, সেখানে স্প্যান বসেছে।’

তিনি বলেন, ‘মামলা করেছে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। বেগম জিয়ার পছন্দের সরকার। আওয়ামী লীগ না। আপনার মামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।’

এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস’ শীর্ষক আলোচনা সভায় কাদের একথা বলেন। তিনি আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরো বলেন, ‘বিএনপির জন্য রাজনৈতিক আত্মহত্যা দিবস। আগামী নির্বাচনে অংশ না নিলে বিরল প্রজাতির প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবে বিএনপি নামের একটি দল।’ তিনি বলেন, ‘নির্বাচনের ট্রেন বিএনপির স্টেশনে থামবে না

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft