1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সাথে সিরিজ নয়’ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

‘সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সাথে সিরিজ নয়’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ২১৭ বার পড়া হয়েছে

সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট সিরিজ সম্ভব নয়। নতুন বছরের শুরুতেই সংসদে তা পরিস্কার জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

যার অর্থ, চলতি বছরেও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের সম্ভাবনা একদমই ক্ষীণ। এ দিনেই ভারতের সংসদীয় পরামর্শদাতা কমিটির এক আলোচনা সভায় বিদেশমন্ত্রী বলেন, ‘ক্রিকেট ও সন্ত্রাস কখনও হাতে হাত রেখে চলতে পারে না।’

বৈঠকে হাজির ছিলেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবর এবং বিদেশ সচিব কে জয়শঙ্কর। সেখানেই সুষমা স্বরাজ বলেন, সম্প্রতি ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে তার। সেখানেই পাকিস্তানের তরফে জানতে চাওয়া হয়েছিল নিরপেক্ষ কোনও জায়গায় ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ শুরু করা সম্ভব কি না। জবাবে ভারতের বিদেশমন্ত্রী কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘সীমান্ত সন্ত্রাস চলছেই। একই সঙ্গে সীমান্তের ওপার থেকে যখন তখন ছুটে আসছে গোলা-গুলি। সেগুলো বন্ধ না হলে কোনও মতেই ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ হওয়া সম্ভব নয়।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!