1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

সব নাগরিকের ৮ দিবস পালনে বাধ্যবাধকতা চেয়ে করা রিট খারিজ

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, জাতীয় শোক দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবসসহ আটটি বিশেষ দিবস সব নাগরিকের বাধ্যতামূলক পালনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত বুধবার রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোজাম্মেল হক ও শহিদুল ইসলাম।

আদালত থেকে বেরিয়ে রিটকারী আইনজীবী শহিদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩ নভেম্বর জেলহত্যা দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস হচ্ছে আমাদের মূল ভিত্তি।’

তিনি জানান, এসব দিবস প্রত্যেক রাজনৈতিক দলসহ সব নাগরিকের জন্য পালন বাধ্যতামূলক করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছিলেন তারা।

উপাধ্যক্ষদের কেন অধ্যক্ষ পদে নিয়োগ নয়: হাইকোর্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজগুলোর উপাধ্যক্ষদের সুনির্দিষ্ট কার্যপ্রণালি প্রণয়ন এবং উপাধ্যক্ষ থেকে পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়ার পদ্ধতি চালু করার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিটের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ন কবির সাংবাদিকদের জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরি বিধি-১৯৯৪ এবং সংশোধিত চাকরি বিধি ২০১৫ এর কোথাও উপাধ্যক্ষদের (ভাইস প্রিন্সিপাল) কাজের সুনির্দিষ্ট কার্যপরিধি উল্লেখ নেই। এছাড়া অধ্যক্ষ (প্রিন্সিপাল) পদে নিয়োগের ক্ষেত্রে উপাধ্যক্ষদের কোনো অগ্রাধিকার দেয়া হয় না।

যে কারণে সংক্ষুব্ধ হয়ে বগুড়া কলেজ, বগুড়ার উপাধক্ষ্য এ কে এম মাইন উদ্দিনসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৮ জন উপাধক্ষ্য হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft