1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

ভোটারবিহীন নির্বাচন করেছিলেন খালেদা ও এরশাদ: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন হয়নি, মানুষ ভোট দিয়েছে বলেই ৪ বছর পূর্ণ করতে পেরেছি, ভোটারবিহীন নির্বাচন করেছিলেন বেগম খালেদা জিয়া ও এরশাদ।

আজ শনিবার সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ওই নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছিল আর জনগণের সমর্থন আছে বলেই সরকার চার বছর পূর্ণ করেছে।

তিনি আরো যােগ করেন, বিএনপি অভিযোগ করে আসছে- তাদের বর্জনের মুখে সেই ভোটে পাঁচ শতাংশ মানুষও অংশ নেয়নি। আর যারা ভোটকেন্দ্রে যায়নি, তারা তাদের আন্দোলনে পরোক্ষ সমর্থন দিয়েছেন।

তবে নির্বাচন কমিশন যে সময় ৩৯.৬৬ শতাংশ ভোট পড়ার কথা জানায়। এই বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ভোট ঠেকানোর নামে অগ্নিসংযোগ করেছে। স্কুল পুড়িয়েছে। প্রিজাইডি অফিসার হত্যা করেছে। তারপরও জনগণ রুখে দাড়িয়ে নির্বাচনে ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে বলেই আমরা চার বছর পূর্ণ করতে পারলাম।

২০১৪ সালের ৫ জানুয়ারির আগেও দুই দফা বিরোধী দলবিহীন নির্বাচন হয়েছে বাংলাদেশে। আরও এক দফা করার চেষ্টাও হয়েছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮৮ সালে নির্বাচন হয়েছে বিরোধী দলের বর্জনের ‍মুখে। এর পুনরাবৃত্তি হয়েছে বিএনপির সরকারে থাকাকালে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি। আবার ২০০৭ সালের ২২ জানুয়ারিও বিরোধী দলের বর্জনের মুখে আরেকবার নির্বাচনের চেষ্টা করেছিল বিএনপি। কিন্তু তার ১১ দিন আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ ছাড়েন সে সময়ের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, জারি করেন জরুরি অবস্থা।

এই ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জিয়া, এরশাদ খালেদা জিয়া ভোট চুরি করেছিল বলেই ক্ষমতা ৫ বছর পূর্ণ করতে পারেনি। এরশাদ ৮৮ সালে নির্বাচন করে ৯০ সালে তার পতন হয়েছিল। ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন করে খালেদা জিয়া তো দেড় মাসও ক্ষমতায় থাকতে পারেনি।

বিএনপি বর্তমান সরকারকে অনির্বাচিত দাবি করলেও শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। গণতন্ত্রকে সুরক্ষা করা আমাদের লক্ষ্য ছিল। খালেদা জিয়া চেয়েছিল এদেশে যেন গণতান্ত্রিক ধারা না থাকে।

খালেদা জিয়ার টুইট বার্তার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, খালেদা টুইট করেছেন আওয়ামী লীগ বুলেটে বিশ্বাস করে, তিনি ব্যালটে বিশ্বাস করে। আমি ৮১ সালে দেশে ফিরে বলেছিলাম ক্ষমতা বদল হবে বুলেটে নয়, ব্যালটে। বুলেটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে জিয়া, তার স্ত্রী তার থেকে আরো একধাপ এগিয়ে দেশ বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে।

দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগই সব সময় আন্দোলন সংগ্রাম করেছে-সেই বিষয়টিও স্মরণ করে দেন দলটির সভাপতি। বলেন, আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের কল্যাণে বিশ্বাস করে। জেলজুলুম সহ্য করেছে মিথ্যা মামলা আমাদের ওপরও কম হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft