
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ৩য় দিন মেলা পরিদর্শন করেন এবং মেলায় আগত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নবীউল হাসান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ছাড়াও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি করা হবে।