শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

পলাশবাড়ীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জানুয়ারি, ২০১৮
  • ১২০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুর্দি দোকান, বসতবাড়ী ব্যাপক ভাংচুর, লুন্ঠন, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষ টাকার অপুরনীয় ক্ষতিসাধন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার এ বাপারে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের উন্মুক্ত একটি জলাশয়ে এলাকাবাসী প্রতিদিনের গোসল করাসহ মাছ ধরে আসছিল। অন্যান্য দিনের ন্যায় ঘটনার দিন রোববার বিকেলে ওই জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বাড়াইপাড়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে শয়ন মিয়া (১৮) এবং একই ইউপি’র নুরপুর মৃত হাজী বাদশা মিয়ার ছেলে লেলিন মিয়ার (৩৫) সাথে বাকবিতন্ডের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে উভয়ের পক্ষের লোকজনসহ এ নিয়ে তুমুল সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় পরবর্তীতে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এ পর্যায়ে প্রায় সন্ধ্যার দিকে লেলিন গংরা মারমুখী হয়ে প্রথমে শয়নের বাড়ীতে এবং পরে প্রতিবেশী আনোয়ার হোসেনের ছেলে মাহফুজার রহমানের বাড়ীতে হামলা চালায়। হামলার শিকার মাহফুজারের পরিবার কিছু বুঝে ওঠার আগেই সংঘবদ্ধ হামলাকারীরা বসতবাড়ীতে অবস্থিত মুর্দি দোকান, শয়ন ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, কম্পিউটার ভাংচুরসহ অন্যান্য মালামালের অপুরণীয় ক্ষতিসাধন করে। লুন্ঠনকারীরা সুযোগ বুঝে তিন ভরি স্বর্ণালঙ্কার ও ২ লাখ ১০ হাজার হাতিয়ে নেয়। এদিকে, প্রতিপক্ষ লেলিন গংদের ভয়ে ভীত সন্ত্রস্ত মাহফুজার পরিবারসহ অন্যান্যরা ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে মাহফুজার রহমান বাদী হয়ে এজাহার নামীয় ১৭ ও অজ্ঞাত ৮/১০ জনসহ ২৭ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft