1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দেশে কোনোদিন ওয়ান-ইলেভেন পরিস্থিতি আর হবে না : ওবায়দুল কাদের - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

দেশে কোনোদিন ওয়ান-ইলেভেন পরিস্থিতি আর হবে না : ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশে যতই অরাজক পরিস্থিতি সৃষ্টি করুক না কেন, এ দেশে আর কোনোদিন ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি ফিরে আসবে না।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য ১৬ জানুয়ারি দলীয় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

বর্তমান সরকারের চার বছর পূর্তিসহ সাম্প্রতিক দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সম্পাদকমণ্ডলীর সদস্যদের এক বৈঠক আজ সকালে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ওয়ান-ইলেভেন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে। ভয় আছে, আশঙ্কা আছে এই কারণে বিএনপি শিক্ষা নেয়নি। তাঁরা আবারও মনে করেছে, দেশে বিশৃঙ্খলা সুষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবে। তবে আমি এটা বলতে পারি, বাংলাদেশে আর এক-এগারো পুনরাবৃত্তি ঘটানো যাবে না।’

এ সময় ওবায়দুল কাদের জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী মনোনয়োন চূড়ান্ত করে মনোনয়ন বোর্ড। তাই মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের আগে কেউ ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নন বলে জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মনোনয়ন বোর্ড যখন সিদ্ধান্ত নেবে, সেখানে ১৮ জন আছে। নেত্রী (শেখ হাসিনা) হচ্ছেন চেয়ারপারসন। সেখানেই আলাপ-আলোচনা করবে। সেখানে নেত্রী কিছু জরিপও করিয়েছেন। সব মিলিয়েই আমরা ফাইনালি সিদ্ধান্ত নেব। ১৬ জানুয়ারি আমাদের মনোনয়ন বোর্ডের সভা, সেখানেই সিদ্ধান্ত হবে কে নৌকা পাবেন, কে হবেন আওয়ামী লীগের প্রার্থী। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের আগে কেউই আওয়ামী লীগের প্রার্থী নন।

এ ছাড়া যেকোনো নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করে সেনাবাহিনীকে বিতর্কিত করার দুরভিসন্ধি বিএনপি করে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

এর আগে তিনি বলেন,দলকে আধুনিক এবং মাঠ সুসংগঠিত করে শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘দলের ভেতরে ছোটখাটো সমস্যা থাকতেই পারে। সেকারণে কোথাও কোথাও সম্মেলন হয়নি। তবে দলকে আধুনিক এবং মাঠ সুসংগঠিত করে শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবো।’

এ সময় তিনি আট বিভাগে দায়িত্ব পাওয়া নেতাদের দলের ক্রুটি, বিচ্যুতি ও দুর্বলতা বিবেচনা করে কাজ করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!