1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

টেলিযোগাযোগ খাত ক্যান্সারে আক্রান্ত: মোস্তাফা জব্বার

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

ডাক ও টেলিযোগাযোগ খাত ক্যান্সারে আক্রান্ত বলে মন্তব্য করেছেন সদ্য শপথ নেয়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার বিকেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বেসিসের কার্যনিবার্হীর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এখনো ইন্টারনেটের দাম বেঁধে দিতে পারলো না। এটা তাদের ব্যর্থতা। এখনো ইন্টারনেটের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে নেই। তাই আমি আমার প্রথম কাজ হলো ইন্টারনেটের দাম কমিয়ে আনা। এজন্য যা যা করার দরকার আমি তাই করব’।

এই দুইটি খাতকে সঠিক পথে আনতে করণীয় কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একজন ডাক্তার যখন রোগীর রোগ সম্পর্কে সম্পূর্ণ জানেন এবং এর চিকিৎসাও জানেন তখন রোগ সারানো সময়ের ব্যাপার মাত্র। অন্ধ গলির শেষ দেয়ালটা ভেঙে দিলেই সমাধান মিলবে। আমি গত ৩০ বছর ধরে এই খাতে কাজ করছি। আমি জানি কোথায় সমস্যা? সমাধানটাও আমার জানা আছে।’

সদ্য শপথ নেয়া এই মন্ত্রী বলেন, ‘আমার হাতে সময় কম। মাত্র একটি বছর। আমাকে হেলে দুলে কাজ করলে চলবে না। আমার যা করার তা এই এক বছরেরই করতে হবে। এজন্য আপনারা আমাদের জানান কী কী করতে হবে।’

মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশের জনগণের যেভাবে ইন্টারনেট সুবিধা পাওয়ার কথা ছিল সেভাবে পাচ্ছে না। টেলিকম কোম্পানিগুলো সরকারের কাছে ব্যান্ডউইথ কিনে ডাটা হিসেবে বিক্রি করছে। তাদের এটা করতে দেয়া উচিত না। মোবাইল অপারেটরগুলো ভয়েস কলের জন্য মোবাইল টাওয়ার নির্মাণ করেছে। অথচ বেশি দামে ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট বিক্রি করছে। তাই আমার প্রথম প্রয়োরিটি ইন্টারনেটের দাম কমানো।’

মন্ত্রী বলেন, শিগগিরই আমি বিটিআরসির সঙ্গে বসব। তাদের সমস্যাটা কোথায় সেটা শুনতে হবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ নেবো। এতদিন আমি ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকারের কাছে দাবি করে আসছিলাম। এবার এই দাবি বাস্তবায়ন করা আমার দায়িত্ব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft